সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

বারহাট্টায় স্কুল ব্যাগে ভিতর থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার আটক মাদক কারবারি 

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৭২ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় ১৭ কেজি গাঁজাসহ মো. মোখলেছুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়িক আটক করেছে পুলিশ।রোববার ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের গেরিয়া মোড় থেকে তাকে আটক করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।আটক মোখলেছুর রহমান পাশের মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের মো.মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়: মোহনগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশা করে গাঁজা নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছে কয়েকজন কারবারি এমন গোপন সংবাদে বারহাট্টা শহরের গেরিয়া মোড়ে এসআই মো. মুন্তাজ আলীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়।

সন্দেহজনক অটোরিকশাটি থামানোর সংকেত দিলে পেছনের সিটে যাত্রীবেশে বাস তিন মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়। চালকের আসনে থাকা মোখলেছুরও অটোরিকশা থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কিন্তু পুলিশ তাকে দৌড়ে ধরতে সক্ষম হয়। পরে অটোরিকশাতে তল্লাশি চালিয়ে তিনটি স্কুল ব্যাগে ১৭ কেজি গাঁজা পাওয়ার পর তাকে আটক করে থানায় নেওয়া হয়।

ওসি খোকন কুমার সাহা বলেন: আটক মোখলেছুর একজন পেশাদার মাদক কারবারি। নিয়মিত মোহনগঞ্জ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক ময়মনসিংহ নিয়ে বিক্রি করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হবে। এ ছাড়া তার পালিয়ে যাওয়া সহযোগীদের ধরতে চেষ্টা চালানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News