বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখবে বর্তমান ছাত্রসমাজ- এমপি অসীম কুমার উকিল

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩২৩ পঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখবে বর্তমান সময়ের ছাত্রসমাজ বলেছেন কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।

নেত্রকোনার কেন্দুয়ায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর ) দুপুরে রওশন ইয়াজদানী একাডেমি উদ্যোগে নব নির্মিত ৪তলা ভবনের শুভ উদ্বোধন আলোচনা সভায় স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল উপস্থিত থেকে এসব কথা বলেন।

শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ, এর আলোকে ছাত্রদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ডিজিটাল থেকে স্মার্টের দিকে এগুচ্ছে বাংলাদেশ। আর এই স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তুমি স্মার্ট হলে তোমার পরিবার স্মার্ট হবে, তারপর হবে তোমার গ্রাম, এভাবে পুরো দেশই স্মাট হবে। সুতারাং আমরা সকলে মিলে চেষ্টা করলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠব বলে তিনি মনে করেন।

গড়াডোবা রওশন ইয়াজদানী একাডেমির সভাপতি মো.আল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মো.ফজলুল হক তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহাগ প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর কবির, সাবেক চেয়ারম্যান মোঃ বদরুন নূর চৌধুরী লিপন, মুজিবুর রহমান বাবলু গড়াডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল আকন্দ প্রমূখ।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা,মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উর রহমান বিপুল, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দসহ শিক্ষাহ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News