মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে বিএনপি সরকারের ১০০ দিনে, ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণ ভয়ংকর তথ্য দিল টিআইবি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর মিরপুরে ছিনতাইকারীকে ধাওয়া করে কলেজ ছাত্রীর মোবাইল উদ্ধার করলেন সার্জেন্ট

বাহাউদ্দীন তালুকদার :
  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০০ পঠিত

জেসমিন আক্তার (২২) একজন কলেজ ছাত্রী। কাজ শেষে বসুমতী পরিবহন যোগে ফিরছিলেন উত্তরা দক্ষিনখানের বাসায়। কিন্তু বাসায় যাওয়ার আগেই পড়েন বিপদে। রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হল চত্বর পুলিশ বক্সের সামনে বসুমতী পরিবহনের জানালা দিয়ে কলেজ ছাত্রীর মোবাইলটি ছিনিয়ে দৌড় দেন এক ছিনতাইকারী। এসময় কলেজ ছাত্রী জেসমিন আক্তার চিৎকার করেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর ২৩) সকাল ১১ টায় মিরপুর-১ সনি সিনেমা হল চত্বর পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। কলেজ ছাত্রীর চিৎকার শুনে সনি সিনেমা হল চত্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর ট্রাফিক জোনের কর্তব্যরত সার্জেন্ট তন্ময় দাস ধাওয়া করে ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন।

এরপর তার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে ফিরিয়ে দেন জেসমিন আক্তারের হাতে হাফ ছেড়ে বাঁচেন জেসমিন আক্তার। মোবাইল ছিনিয়ে নেওয়া ছিনতাইকারীর নাম মো: বিল্লাল হোসেন (৩০),তিনি মিরপুর-১ রাইনখোলার মোঃ রুহুল আমিনের ছেলে।

এ বিষয়ে কলেজ ছাত্রী জেসমিন আক্তার বলেন, মোবাইলটি ফিরে পেয়ে সার্জেন্ট তন্ময় দাস ও মিরপুর ট্রাফিক জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই কলেজ ছাত্রী। আজ সার্জেন্ট তন্ময় দাস না থাকলে মোবাইলটি ফিরে পেতাম না। আমি তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর ট্রাফিক জোনের সার্জেন্ট তন্ময় দাস বলেন, জেসমিন আক্তার একজন কলেজ ছাত্রী। শুক্রবার সকালে কাজ শেষে সনি সিনেমা হল চত্বর পুলিশ বক্সের সামনে দিয়ে উত্তরার বাসায় ফিরছিলেন তিনি।

কিন্তু যাওয়ার পথে বিল্লাল হোসেন কৌশলে জেসমিন আক্তারের হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালাতে থাকেন। এসময় ওই কলেজ ছাত্রীর চিৎকার শুনে আমি ধাওয়া করে ছিনতাইকারীকে ধরতে সক্ষম হই।

তিনি আরো বলেন: বিষয়টি মিরপুর মডেল থানাকে অবগত করলে এস আই মইনুল ইসলাম ঘটনা স্থলে উপস্থিত হন। পরবর্তীতে মোবাইলটি সার্জেন্ট তন্ময় দাস ও এস আই মইনুল ইসলাম জেসমিন আক্তারের হাতে তুলে দেন। ছিনতাইকারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার এস আই মইনুল ইসলাম বলেন: ছিনতাইকারী মো: বিল্লাল হোসেন (৩০) কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News