মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় চিনি ২টি নৌকা সহ ৫জন গ্রেপ্তার

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৫ পঠিত

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালবিটার মাঝের ছড়ার চরকিনারা হইতে ২৪ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি ও ২ টি ইঞ্জিন চালিত নৌকা সহ ৫ জন চোরাকারবারিকে শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে এসআই রফিজুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে।

২৯/০৯/২০২৩ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তির ইউপির অর্ন্তগত বাঙ্গালভিটা মাঝেরছড়া গ্রামে চরের কিনারা হইতে কুতুব উদ্দিন(২৮), পিতা-সাইকুল ইসলাম, ইসলাম নুর(৫৩) পিতা-মৃত: সোনামিয়া, মোহাম্মদ আলী(৩৮), পিতা-মোঃ সাইকুল ইসলাম, গ্রাম মন্দিয়াতা, ০১নং উত্তর শ্রীপুর ইউপি, সম্রাট (২৪), পিতা-বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, গ্রাম বিনোদপুর, সুরঞ্জন বর্মন(২৫), পিতা-মন্টু বর্মন গ্রাম মুদরাই, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জদের হেফাজত হইতে ০২টি কাঠ বডি ইঞ্জিন চালিত নৌকা বোঝাই ২৪ বস্তা, প্রতিটি বস্তায় ৫০ কেজি করিয়া মোট ১২০০কেজি আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন:চোরাচালান মামলা প্রক্রিয়াধীন আছে। আমাদের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News