বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গাজীপুর শিল্পকলার বর্ণাঢ্য আয়োজন

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫০ পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে: জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বিশেষ অতিথি গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম বক্তব্য রাখেন।

বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেন সভাপতিত্ব করেন। অন্যান্যর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সেবা) রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী ও অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক বক্তব্য রাখেন।

এর আগে প্রধান অতিথি সহ শিল্পকলার প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অন্যান্যরা এক বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।
এরপর সাংস্কৃতিক পর্বে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কর্মকান্ড নিয়ে গান, আবৃত্তি, নৃত্য ও প্রধানমন্ত্রীর বিভিন্ন বাণী উপস্থাপন করা হয়।

একই অনুষ্ঠানে গণহত্যার পরিবেশ থিয়েটার বাড়ীয়া গ্রামের অন্ধকার দিন এর কলাকুশলী ও অভিনয় শিল্পীদের সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News