বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সাংবাদিক ইমরানের অসুস্থ পিতার পাশে দাঁড়ালেন ইউএনও মোঃ শাহ আলম মিয়া

শহীদুল ইসলাম মদন প্রতিনিধিঃ
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১২ পঠিত

নেত্রকোনা মদন উপজেলায় স্থানীয় সাংবাদিক ইমরান হোসেনের অসুস্থ পিতার পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও মোঃ শাহ আলম মিয়া।

জানা যায়: সাংবাদিক ইমরান হোসেনের বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। বর্তমানে অর্থনৈতিক অভাবে ঠিক মতো চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না সাংবাদিক ইমরানের পরিবারের পক্ষে। সংবাদটি জানার পর মানবিক উপজেলা নির্বাহী অফিসার তৎক্ষণাৎ খোঁজখবর নেন এবং সাথে সাথে তাকে আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করেন তিনি।

এছাড়াও তিনি এই উপজেলায় যোগদান গ্রহণ করার পর থেকেই এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলে সমস্যার কথা জানতে চান এবং তা সমাধান করতে চেষ্টা করে যাচ্ছেন। তিনি উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহ হাট- বাজার কিংবা মসজিদ মাদ্রাসায় ছুটে যাচ্ছেন। কোন সমস্যা থাকলে তাৎক্ষণিক সমাধান করার চেষ্টাও করেছেন।

এ বিষয়ে সাংবাদিক ইমরান বলেন: আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া স্যার খুব ভালো মনের মানুষ। তিনি আমার বাবার অসুস্থতার খবর শুনে সাথে সাথে খোঁজখবর নিয়েছেন এবং আমার পরিবারকে আর্থিকভাবে সহায়তা করেছেন। আমি চাই এমন উপজেলা নির্বাহী কর্মকর্তা যেনো প্রতিটা উপজেলা নিয়োগ দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News