শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

নেত্রকোণা জেলা ছাত্রদলের সম্পাদকসহ দুই নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ৯টি উপজেলায় বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক :
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫২ পঠিত

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন সুমনের গ্রেপ্তারের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষুভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যা ও রবিবার সকালে ছাত্রদলের নেত্রকোনা জেলা শাখাসহ ৯টি উপজেলায় দুই নেতা গ্রেপ্তারের প্রতিবাদ এবং মুক্তির দাবীতে বিক্ষুভ মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা।সোমবার সন্ধ্যায় শহরের কুড়পাড় মাস্টারবাড়ি জামে মসজিদ থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ওই দুই নেতাকে আটক করে। পরে ৩ঘন্টা পর রাত সাড়ে নয়টার দিকে দুজনকে নেত্রকোনা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে তাদের নেত্রকোনা মডেল থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়কৃত মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।পরদিন আদালত তাঁদের এজলাসে হাজির না করেই জেল হাজতে পাঠিয়ে দেন।

ছাত্রদলের দুই নেতাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী। তারা এমন অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে থামানো যাবে না। ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি জানান তাঁরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News