শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন আ.লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ঘোষণার ১ ঘন্টা পরেই গোপালগঞ্জ বাদ দিয়ে ৬৩ জেলায় এনসিপির জুলাই পদযাত্রা সরকারি অনুষ্ঠানের ব্যানার – বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

নেত্রকোনায় ফটো সাংবাদিক নিহতের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামী গ্রেফতার 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৫ পঠিত

গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪.৩০ ঘটিকায় নেত্রকোণা মডেল থানাধীন বাহিরচাপড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় একজন নারী ফটো সাংবাদিক নিহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের মেয়ে তানজিলা আক্তার মীম(১৯) এর অভিযোগের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের নামে একটি মামলা রুজু করা হয় মামলা নং- ৩১ তারিখ ২০/৯/২৩ ইং। মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে নারী সাংবাদিক নিহতের ঘটনায় জড়িত প্রধান আসামী জাবির মিয়া ওরফে জাভেদ (৩৫) কে গাজীপুর জেলার শ্রীপুর থানার সালনা এলাকা থেকে গ্রেফতার করে নেত্রকোণা মডেল থানা পুলিশের একটি চৌকস দল।

নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ উক্ত মামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন,এর পরিপ্রেক্ষিতে আসামী সনাক্তের চেষ্টা ও গ্রেফতারে মাঠে নামে নেত্রকোণা মডেল থানার একটি চৌকস পুলিশ দল।তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্ত করা হয় আসামিকে।

অফিসার ইনচার্জ মো.লুৎফুল হকের সার্বিক তত্ত্বাবধানে এসআই ফরিদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আজ বৃহস্পতিবার ২১সেপ্টেম্বর ভোর ৬.০০ ঘটিকায় উক্ত ঘটনায় জড়িত নেত্রকোণা সদর উপজেলার নাড়িয়াপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক তালুকদারের ছেলে মো. জাবির মিয়া ওরফে জাভেদ (৩৫)কে গাজীপুর জেলার শ্রীপুর থানার সালনা এলাকা থেকে গ্রেফতার করেন।

পরে নেত্রকোনা জেলা পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News