শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন আ.লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ঘোষণার ১ ঘন্টা পরেই গোপালগঞ্জ বাদ দিয়ে ৬৩ জেলায় এনসিপির জুলাই পদযাত্রা সরকারি অনুষ্ঠানের ব্যানার – বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

বারহাট্টায় বাঁশঝাড়ে মিলল ৪২টি সাপের ডিম আতঙ্কে এলাকাবাসী

বারহাট্রা প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৫ পঠিত

নেত্রকোণা বারহাট্টা উপজেলা ইসলামপুর বাড়ির পাশে বাঁশঝাড়ের গর্তে মিলল সাপের ৪২টি ডিম এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর গ্রামের মজনু মিয়ার বাড়ির পাশে বাঁশঝাড়ে এসব ডিম মিলেছে বলে জানিয়েছেন নেত্রকোণা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছায়েদুল ইসলাম।

মজনু মিয়ার প্রতিবেশী মিলন মিয়া সাংবাদিকদের বলেন: বাঁশঝাড়টি যে জঙ্গলে সেখানে প্রায়ই সাপের দেখা মিলে। সকালে ছেলেমেয়েরা জঙ্গলের পাশে খেলতে গিয়ে কয়েকটি বড় বড় ডিম দেখতে পায়।তখন বাড়ি ও আশপাশের লোকজন সেগুলোকে সাপের ডিম ভেবে স্থানীয় এক ওঝাকে খবর দেয়।

তিনি এসে মাটি খুঁড়ে ৪২টি ডিম বের করেন। তবে সাপের দেখা মেলেনি। ডিমগুলো সেখানেই আছে। লোকজন ভয়ে সেখানে যাচ্ছেন না বলে জানান মজনু মিয়া।

তবে ডিমগুলো নষ্ট না করার পরামর্শ দিয়ে বনবিভাগের কর্মকর্তা ছায়েদুল বলেন: সেগুলো যেখানে আছে সেভাবেই থাকবে মানুষ যাতে আতঙ্কগ্রস্ত না হয় এ কারণে আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News