বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ফটো সাংবাদিক আহত আরো ০২ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ পঠিত

নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক নিহত ও জেলা প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে শহরের রাজুর বাজার এলাকার হাঁস প্রজনন কেন্দ্রের সামনে এক সড়ক দূর্ঘটনা ঘটেছে দৈনিক আলোর জগত পত্রিকার ফটো সাংবাদিক সাহারা আক্তার নিহত ও জেলা প্রতিনিধি ফেরদৌসী আক্তার গুরুতর আহত হয়েছেন।

নিহত সাহারা ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। আহতরা হলেন- জেলার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২) এবং দশধার এলাকার আবু সেমার ছেলে জনি খান (২২)।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুল হক বলেন: আজ ভোর পাঁচটার দিকে উল্লেখিত দুই সাংবাদিক একটি ভাড়া মোটরসাইকেল যোগে একটি পিকআপ ভ্যান এর পিছনে পিছনে ঠাকুরাকোনা থেকে নেত্রকোণা আসছিলো। রাজুর বাজারের হাঁস প্রজনন কেন্দ্রের সামনে পৌঁছালে অন্য একটি মোটর সাইকেল তাদের যখন ওভারটেক করতে যায়,ঐ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা পাশে পড়ে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।

আহত ০২ জন কে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাহারাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ফেরদৌসী আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছে। মোটরসাইকেল চালক জনিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News