শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

গাজীপুরে নানান আয়োজন জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৪ পঠিত

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রথমবারের মতো সারাদেশের সাথে গাজীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেন এর সঞ্চালনায়: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোছাঃ মোস্তারি কাদেরী, গাজীপুর স্থানীয় সরকার প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, গাজীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ ও অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন: গণপূর্ত বিভাগ সিটি কর্পোরেশন,পৌরসভা ও উপজেলার স্থানীয় সরকারের কর্মকর্তাগন।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে চলছে তিন দিনব্যাপী মেলা। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন সেবা নিয়ে এ মেলা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News