মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

কেন্দুয়ায়”জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১১ পঠিত

শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় “জাতীয় স্থানীয় সরকার দিবস” উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে “জাতীয় স্থানীয় সরকার দিবস” পালন উপলক্ষে উন্নয়ন মেলার র‍্যালি পরবর্তী উদ্বোধনী আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

প্রধান অতিথি উন্নয়ন মেলায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন: বাংলাদেশের উন্নয়ন বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝায়। উন্নয়ন রুপকার হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতারাং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে, সেই লক্ষে উপস্থিত সকলকে কাজ করার জন্য আহবান জানান তিনি।

কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া প্রমূখ।

বক্তব্য রাখেন: কেন্দুয়া উপজেলা প্রকৌশল কর্মকর্তা মো.মোজাম্মেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আজিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, ইউপি চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওসার।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর ভূঁইয়া,মোস্তাফিজ উর রহমান বিপুল, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন,কেন্দুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা পরিষদের বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News