সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

শেখ হাসিনার নৌকা প্রতিককে বিজয় করতে হবে- এমপি রতন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭০ পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচারে বিশাল জনসভা অনুষ্টিত হয়েছে।

শনিবার ১২ টায় উপজেলার বঙ্গবন্ধু চত্বরে বিশাল জন সভা অনুষ্টিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর সঞ্চালনায়।

বক্তব্য রাখেন: সুনামগঞ্জ জেলার আওয়ামীলীগের নব নির্বাচিত সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এহসান আলী তালুকদার।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা,ধর্মপাশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, তাহিরপুর যুব মহিলালীগের সভাপতি আইরিন আক্তার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি রতন বলেন: আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের দেশে যে উন্নয়ন হয়েছে তাহা দৃশ্যমান মূলক। আগামী দ্বাদশ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিককে বিজয় করতে হবে। তারেই পরিপ্রেক্ষিতে আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News