বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কেন্দুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৪ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।নিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ওই খেলা দুটি অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় বালিকা দল উপজেলার নওপাড়া ইউনিয়নের নূরেছা দুখিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রোয়াইলবাড়ী ইউনিয়নের নিলাম্বরখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে বালক দল গন্ডা ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও নিলাম্বরখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মধ্যে নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় ট্রাইবেকারে ৩-১ গোলে রোয়াইলবাড়ী ইউনিয়নের নিলাম্বরখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে গন্ডা ইউনিয়ন শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেন্দুয়া -আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল উপস্থিত থেকে বিজয়ী দুটি দলকে পুরষ্কার দেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম, উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব)মো.আবুল হোসেন প্রমূখ।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, ইউপি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঞা, আব্দুস ছালাম বাঙ্গালী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো.আমিনুল ইসলাম, কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো.জামিরুল হক।

কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান/সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিকা দলের ম্যান অব ফাইনাল হয় নূরছে দুখিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলোয়াড় কলি আক্তার ও বালক দলের ম্যান অব ফাইনাল হয় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার কামরুল।

সেরা খেলোয়াড়দেরকে আলাদা ভাবে পুরষ্কার দেন প্রধান অতিথি স্থানীয় এমপি অসীম কুমার উকিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News