মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

নেত্রকোনায় গোয়েন্দা পুলিশের জালে ভূয়া ডিবি আটক

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ পঠিত

নেত্রকোনা ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মোঃতাপস বেগ (৪০) নামে এক ভূয়া পুলিশকে গ্রেফতার করেছে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ।

গত সন্ধ্যা ১৮:১৫ ঘটিকায় নেত্রকোণা পৌরসভাধীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।তাপস বেগ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার তারাকান্দি রাজিবপুর গ্রামের নূর নবী বেগের ছেলে।

আটক তাপস বেগ দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।অভিযোগকারী প্রিতুল দেবনাথের দেয়া তথ্য মতে জানা যায়:নেত্রকোণা পৌরসভাধীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কথিত ডিবি পুলিশের এসআই অভিযোগকারীর হারানো মোবাইল ফোন উদ্ধার দেয়ার কথা বলে ২,০০০ টাকা নিয়া আসিতে বলিলে তার সন্দেহ হয়।

পরবর্তীতে খবর পেয়ে নেত্রকোণা জেলার গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে আটক করেন।

তার নিকট হইতে পুলিশের মনোগ্রাম যুক্ত একটি চাবির ছরা,তাহার পরনে থাকা বাংলাদেশ পুলিশের নেভী ব্লু রংয়ের একটি ফুল প্যান্ট এবং অভিযোগকারীর দোকান হইতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাকিতে আনা একটি নতুন SYMPHONY বাটন মোবাইল ফোন,যাহার মূল্য ২,০০০ টাকা উদ্ধার করেন ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র মোঃ লুৎফর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)বলেন: উক্ত আসামী ডিবি পরিচয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় ০১টি সাজা পরোয়ানাসহ ০৪টি পরোয়ানা মূলতবী রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News