মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

শ্রীপুর ও ময়মনসিংহে যৌথ অভিযান অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও ওয়াকিটকিসহ সরঞ্জাম জব্দ

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৬ পঠিত

গাজীপুরসহ ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অবৈধ নেটওয়ার্ক রিসিভার, বুস্টার ও ওয়াকিটকির বিরুদ্ধে ৩ দিনব্যপী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে : গাজীপুরের জয়দেবপুর ও শ্রীপুর থানা এবং ময়মনসিংহ জেলার ভালুকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র নিয়মিত আভিযানিকদল ও র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প যৌথভাবে ০৫ থেকে ০৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়।

সূত্র মতে: অভিযানে শ্রীপুরের কিতাব আলী প্লাজায় ১ টি টাওয়ার, শহীদুল্লাহ কমপ্লেক্সে ২ টি টাওয়ার ও শ্রীপুর রোডের মাওনা চৌরাস্তায় আরো ১টি টাওয়ার এবং জয়দেবপুর থানার বাঘের বাজারে ১ টি টাওয়ার, মন্ডল গ্রুপে ১ টি টাওয়ার,জিএমপি সদর থানার সালনা বাজারে ১টি টাওয়ার ও মুন্সিপাড়ায় রফিক ভবননে ১টি টাওয়ার, হাক্বীনী হাউজিং সোসাইটিতে ১টি টাওয়ার, শ্রীপুরের জৈনা বাজারে ১টি টাওয়ার, জয়দেবপুর থানার হোতাপাড়ায় ১ টি টাওয়ার, ময়মনসিংহের স্কয়ার মাষ্টারবাড়ীতে ১টি টাওয়ার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

শুক্রবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতির মাধ্যমে এসব তথ্য জানান, র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প গাজীপুর এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।

এসময় ২ টি ইনডোর রিপিভার/বুস্টার, ৪ টি আউটডোর রিসিভার বুস্টার, ৭৬ টি ছোট-বড় বিভিন্ন এ্যান্টেনা, ৫২ টি সুইচ এবং ০৩ টি ইনডোর রিপিটার এ্যান্টেনা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ বেতারযন্ত্রের সর্বমোট আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা বলে জানিয়েছেন র‌্যাব।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিয়মিত অভিযান টিম এর সদস্য সহকারী পরিচালক শাহাদাত হোসেন (এসএম), উপ-সহকারী পরিচালক (এসএম) সরফুদ্দিন চৌধুরী,এবং র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী।

পোড়াবাড়ী ক্যাম্প গাজীপুর এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন, স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত প্রমুখ। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News