রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

বারহাট্টায় দাঁড়ানো ট্রাককের সাথে মোটরসাইকেল ধাক্কায় নিহত ০১

বারহাট্রা প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৪ পঠিত

নেত্রকোণার বারহাট্টায় সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের সাথে ধাক্কা লেগে অসিম সরকার (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে।

নেত্রকোণা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারহাট্টা উপজেলা সদর এলাকার জিরোপয়েন্টে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। অসিম সরকার উপজেলার গড়মা গ্রামের সুবল সরকারের ছেলে।

এই দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী আসমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রেহান মিয়া (১৯) আহত হয়েছেন।বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা শুক্রবার সকালের দিকে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে : অসিম বৃহস্পতিবার রাতে কাজ শেষে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।বারহাট্টা জিরোপয়েন্ট পৌঁছার পর অসাবধানতা বশত: একটি ট্রাকের সাথে মোটর সাইকেলটির ধাক্কা লাগে।

ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল মোটরসাইকেলটির গতি বেশী থাকায় এর নিয়ন্ত্রণ সম্ভব হয় নাই। ট্রাকের সাথে ধাক্কার পর আরোহী দুজনই ছিটকে পড়ে মারাত্নক আহত হয়।স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক অসিমকে মৃত ঘোষনা করে। আহত রেহানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News