বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোনায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব শুভ উদ্বোধন

গাজীপুর কোনাবাড়ীতে পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি গ্রেফতার

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৪ পঠিত

গাজীপুরের কোনাবাড়ীতে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পায়রাকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে নয়ন মিয়া (৩৮), একই জেলার মৃত আবুল হোসেন এর ছেলে ফেরদৌস আলম (৫৮) এবং গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া মনিপুর পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে মামুন হোসেন (৩৬)।

কোনাবাড়ী থানার এ এস আই রুহুল আমিন জানান,থ্রী কিলো ডিউটি করার সময় জানতে পারি কোনাবাড়ী থানাধীন বাইমাইল ময়লার ভাগারের পিছনে পরিত্যক্ত একটি টিনসেড রুমে কিছু লোক জুয়া খেলছে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেফতার করা হয়।

জিএমপি কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে জুুয়া খেলে আসছিল। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা, ৫০ টি তাস,একটি প্লাস্টিকের চট, ৩ টি অর্ধ পোড়া মোমবাতি ও একটি ছোট টচলাইট জব্দ করা হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News