রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

মদনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সৌর প্যানেন আসবাবপত্র খুলে নেওয়ার অভিযোগ

শহীদুল ইসলাম মদন প্রতিনিধিঃ
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০০ পঠিত

মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার-২ (কদমশ্রী সকাল বাজার) থেকে সৌর প্যানেলসহ আসবাবপত্র,দরজা ও জানালার পর্দা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুনের বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি স্বীকার করে বলেন: আমি ইউনিয়ন পরিষদ থেকে সৌর বিদ্যুৎ সহ কিছু আসবারপত্র বাসায় এনেছি একটি সৌর বিদ্যুৎ আমার ইঞ্জিল চালিত টলারে লাগিয়েছি আরেকটি মসজিদে দিয়েছি প্রয়োজনের সেগুলো ফেরত দিয়ে দেব।

বর্তমান ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম বলেন: আমাদের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের ডিজিটাল সেন্টারে প্রায় ৯ টি সৌর বিদ্যুৎ প্যানেল ও ১৬ টি বড় ব্যাটারি ছিল,এগুলো চেয়ারম্যান কাউকে কিছু না জানিয়ে নিজ ক্ষমতা বলে নিয়ে গেছে ।

সাবেক ইউপি সদস্য রমজান মিয়া বলেন: ২০১৩-২০১৪ অর্থবছরে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যমানের সৌর বিদ্যুৎ প্যানেলগুলো স্থাপন করে আইসিটি মন্ত্রণালয় হতে,মাইদুল ইসলাম খান মামুন চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমাদের উক্ত ডিজিটাল সেন্টারটি বন্ধ করে দেয়,ডিজিটাল সেন্টারের আসবাবপত্রসহ সৌর বিদ্যুৎ প্যানেল নিজ ক্ষমতা বলে খুলে নিয়ে তার নিজ বাসভবনে ও তার ইঞ্জিল চালিত টলারে এবং ব্যবসায়িক কাজে ব্যবহার করছে।

কদমশ্রী সকাল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন: আমাদের জন্য এ ডিজিটাল সেন্টারটিখুবই গুরুত্বপূর্ণ এখানকার মালামাল চেয়ারম্যান এভাবে নিয়ে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না।এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং পুনরায় ডিজিটাল সেন্টারটি চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম পলাশ বলেন:পরিষদের আসবাবপত্র চেয়ারম্যান নিজ বাড়িতে নিয়ে গেছেন- যা কোন সভ্য মানুষের কাজ নয়,স্থানীয় বাসিন্দা অয়েছ উদ্দিন ও আবুল কালাম অভিযোগ করে বলেন আমাদের চেয়ারম্যানের কাছ থেকে মৃত্যু নিবন্ধন নিতে ৫০০ থেকে ৭০০ টাকা ও নাগরিক সনদপত্র নিতে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দিতে হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া বলেন: চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার ভূমি শাহানুর রহমানকে প্রদান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে,তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News