রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

পূর্বধলায় ঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

পূর্বধলা প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৮ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ইলিয়াস ফকির (৩৮)নামের এক মুদি ব্যবসায়ী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোগলা ইউনিয়নের জামিরাকান্দা ভরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ফকির ওই গ্রামের মৃত জসিম উদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে: ইলিয়াস ফকির বেশ কয়েক বছর ধরে তার বাড়ির পাশেই একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে বেশ ভালই চলছিলেন। গত এক দেড় বছর আগে তিনি তার দোকানের পাশেই ১০শতক জায়গা কিনে ধার দেনা করে বসবাসের জন্য একটি হাফবিল্ডিং ঘর নির্মাণ করেন।

ঘর নির্মাণের সময় স্থানীয় দুটি এনজিও থেকে কিছু টাকা ঋণ উত্তোলন করেন। যা মাসিক কিস্তি আকারে পরিশোধের কথা। কিস্তি দিতে গিয়ে তিনি এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে ঋণের ওপর টাকা এনে দেনায় জর্জরিত হয়ে পড়েন। এ ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

নিহতের ভাই জয়নাল ফকির বলেন: ২০ থেকে ২২লক্ষ টাকা ঋণ হয়ে ছিল তার ভাই ইলিয়াস ফকিরের। যা প্রতি মাসে কিস্তি ছিল ১লক্ষ৭০হাজার টাকা। এই ঋণের টাকা পরিশোধ করতে না পেরেই তা ভাই বাড়ির পাশে আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় ইউপি সদস্য কাদির ফকির জানান:লোকটি খুব ঋণগ্রস্থ ছিল,সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ স্থানীয়রা তার বাড়ির পাশে আম গাছের ডালে লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন:লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে,থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News