মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

কেন্দুয়ায় পেনশন স্কিম সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায়“সার্বজনীন পেনশন স্কিম”সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে পরিষদ মিলনায়তনে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন: উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন: সকল শ্রেণির মানুষের সুরক্ষায় এই সার্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী সার্বজনীন পেনশন স্কিম চালু করেছেন।

বাংলাদেশে সার্বজনীন পেনশন স্কীম একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ্য করে ইউএনও কাবেরী জালাল বলেন, এই পেনশন স্কীম কোন রাজনৈতিক দলের কর্মসুচি নয়। যদি কেউ সার্বজনীন পেনশন স্কীম নিয়ে অযথা উদ্দেশ্যমুলক অপপ্রচার করেন,তা হবে নিন্দণীয়। এটি একটি রাষ্ট্রীয় কর্মসুচি। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সরকারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও কাবেরী জালাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি,(কেন্দুয়া-আটপাড়া) সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হোসাইন মোহাম্মদ ফারাবী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন পিপিএম, রূপালী ব্যাংকের ম্যানেজার মোঃ খায়রুল ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ শহীদুল্লাহ প্রমুখ।

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক ভূঞা, ইউপি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঞা, এনামুল কবীর খান, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী চৌধুরী কাজল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ,সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News