সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

গাজীপুর প্রেসক্লাব নির্বাচনে এনামুল হক সভাপতি,মাহতাব উদ্দিন সাধারণ সম্পাদক

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭৯ পঠিত

গাজীপুর প্রেসক্লাবের (রেজি: নং-গা-০৭৭০) ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার(০২ সেপ্টেম্বর ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ রোডে অবস্থিত গাজীপুর প্রেসক্লাব ভবনে এ নির্বাচনে ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়।

কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে নির্বাচিতরা হলেন, সভাপতি অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ (নিউজ টাইমস), সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহ-সভাপতি মো. আব্দুস সালাম শান্ত (দৈনিক সংবাদ প্রতিদিন), যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হোসেন বুলবুল, (দৈনিক সকালের সময় ও ডেইলি ট্রাইবুনাল), কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.হাবিবুর রহমান(ডেইলি বাংলাদেশ পোষ্ট ), দফতর সম্পাদক কাজী মো. মকবুল হোসেন (দৈনিক সোনালী বার্তা ও ডেইলি মর্নিং অবজারভার), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. মোবারক হোসেন (ডেইলি সিটিজেন টাইমস)।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক মাসুদুল হক (বাংলাদেশ বেতার), এম এ ফরিদ (দৈনিক ঢাকা টাইমস), রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন/বাংলা ট্রিবিউন), মো. রাকিবুল আলম (দৈনিক মুক্ত সংবাদ), মো. জাহাঙ্গীর আলম ( দীপ্ত টিভি), মো. সাইদুর রহমান সাইদ ( দৈনিক সোনালী খবর)।

বিকাল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন নির্বাচিতদের নাম ঘোষনা করেন। এ সময় নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী ও মোঃ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। এর আগে ১আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News