রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

মোহনগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ডাঃ আখলাকুল হোসাইন আহমেদ এর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

মোহনগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩১১ পঠিত

নেত্রকোণার মোহনগঞ্জে মোহনগঞ্জে সাবেক গণপরিষদ সদস্য ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকীতে প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোণা- ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর গোলাম কবীর,সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আমিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল,নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নূর খান মিঠু, মোহনগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, মোহনগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল,খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী জব্বার,বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবীর খোকন,খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিত বরণ সরকার,মদন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস সহ প্রমুখ।

স্মরণ সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন: নেত্রকোণার মাটি আওয়ামী লীগের ঘাঁটি। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার ৫টি আসনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আমরা উপহার দিব। বক্তারা আরো বলেন,দেশে বিদেশে আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে সর্তক থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এতে সভাপতিত্বে করেন ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,এর আগে মরহুমের মৃত্যুবার্ষিকীতে কালো ব্যাজ ধারণ,জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,শোক র‌্যালী,মরহুমের কবর জিয়ারত,দোয়া মাহফিল,মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও অন্যান্য আঙ্গীকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News