বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কেন্দুয়ায় নিবন্ধনহীন হ্যাচারী পরিচালনার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৭৭ পঠিত

নেত্রকোনায় কেন্দুয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিবন্ধনবিহীন মৎস্য হ্যাচারী পরিচালনা করার অপরাধে এক হ্যাচারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা সাতাশি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী জালাল।

দণ্ডপ্রাপ্ত মৎস্য হ্যাচারী মালিক হলেন, আতাউর রহমান আতিক। তিনি আতিক মৎস্য হ্যাচারীর মালিক।

এসময় কাশেম মৎস্য হ্যাচারী নামে স্থানীয় আরো একটি প্রতিষ্ঠানকেও সতর্ক করে ভ্রাম্যমান আদালত।

এ বিষয়ে ইউএনও কাবেরী জালাল বলেন : অস্বাস্থ্যকর পরিবেশে নিবন্ধনহীন অবস্থায় আতিক মৎস্য হ্যাচারী পরিচালনা করার অপরাধে মৎস্য হ্যাচারী আইন ২০১০ অনুযায়ী ওই হ্যাচারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় কাশেম হ্যাচারীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News