শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে ১৩ বছর দায়িত্ব পালনের পর মুয়াজ্জিনকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে পূর্বধলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নানা আয়োজনে নেত্রকোনায় মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত সিরাজগঞ্জে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো বর্জ্য নেত্রকোনা -৪ আসনের এমপি সাজ্জাদুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নেত্রকোনায় ক্লাশ বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে নিজের বাড়িতে ইট বহনের কাজে ব্যস্ত শিক্ষিকা নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন

আটপাড়ার পুকুরের পানিতে ডুবে ০২ শিশুর মৃত্যু

আটপাড়া প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৮৪ পঠিত

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিঁধ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ইব্রাহিমের ছেলে ইরফান (৬) ও মস্তুর মেয়ে খাদিজা (৪)। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন জানান: সকালে বাড়ির পুকুরের পাশে খেলাধূলা করছিল ইরফান ও খাদিজা এক পর্যায়ে দুজনেই পানিতে পড়ে ডুবে যায়।সকাল ৯টার দিকে তাদের দেহ পুকুরে ভাসতে দেখে ইরফানের মা ৷

তাঁদের দেহ ভেসে উঠলে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম,উপজেলা নির্বাহী মো. শাকিল আহমেদ,ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারবর্গকে সমাবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন৷

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News