শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী নেত্রকোনা জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে,কেউ ঠেকাতে পারবে না – নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব নেত্রকোনা জেলার ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে গাছ কর্তন ও বাড়ি ঘরে হামলা গুরুতর আহত ০১  নেত্রকোনায় অপূর্ব পালের ফাঁসির দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন কর্মসূচি  নেত্রকোনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

দুর্গাপুরে বিষপানে সহকারী স্কুল শিক্ষকের আত্মহত্যা

দুর্গাপুর প্রতিনিধি:
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৯৫ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে মজিবুর রহমান ৫২ নামের এক স্কুল শিক্ষকের আত্মহত্যা ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে।মৃত শিক্ষক একই গ্রামের মৃত তাজ্জত আলীর ছেলে।সে গুজিরকোণা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

শিক্ষক মজিবুর রহমানের স্ত্রী শিরিনা পারভীন বলেন: ওইদিন সকালে মুজিবুর একা রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে থাকেন। এ-সময় তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্না শেষে খাবার খাওয়ার জন্য ঘরে গিয়ে দরজা খুলতে বললে সে দরজা খুলে তবে সেইসময় বমি করছিলেন মজিবুর।

এই দৃশ্য দেখে তার বড় ভাইকে ডাক দিলে তাঁর ভাই ঘরে এসে বিষের বোতল দেখতে পেয়ে বুঝতে পারে সে বিষ পান করেছে। তাৎক্ষণিক তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

কি কারণে বিষ পান করেছেন ওই শিক্ষক তা এখনো নিশ্চিত নন তার পরিবার। তবে এ ঘটনার পূর্বে ঋণের টাকার জন্য কাশেম নামের এক ব্যক্তি মোবাইলে কল দিয়ে নানান হুমকি দিয়েছিলেন ওই শিক্ষককে।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। লাশ ময়নাতদন্তে নেওয়ার আবেদন জানালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News