মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

বারহাট্টায় জাতীয় শোক দিবস পালিত

ফেরদৌস আহমাদ বাবুল বারহাট্রা প্রতিনিধি:
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩২৭ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচির মধ্যে দিয়ে মঙ্গলবার (১৫ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা, মোনাজাত, বিশেষ প্রার্থনা ও পুরস্কার বিতরণ। উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও কৃষি অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ‚মি) সানজিদা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোহাম্মদ আব্দুল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, সাবেক বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে আমার চোখে বঙ্গবন্ধু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News