মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪৮৫ পঠিত

আজ শনিবার দুপুর বারোটায় গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শহরের রথখোলায় প্রেসক্লাব ভবনে এই সভায় মোট ৬৭ জন সদস্যের মধ্যে ৪৮ জন অংশগ্রহণ করেন।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতার এর গাজীপুর প্রতিনিধি অধ্যাপক মাসুদুল হক এতে সভাপতিত্ব করেন।ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন। প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে সাধারণ সদস্যরা মতামত তুলে ধরেন।

ক্লাবের সুনাম ও মর্যাদা রক্ষায় সদস্যগণ সক্রিয় ভূমিকা রাখায় সভাপতি তাদেরকে ধন্যবাদ জানান।

সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন:অধ্যাপক আমজাদ হোসেন, সৈয়দ লিটন,এম এ সালাম শান্ত, হাবিবুর রহমান, আবদুর রহমান,আবুবকর সিদ্দিক আকন্দ সোহেল, মনজুরুল হক,রহিম সরকার,  রেজাউল করিম, জাহাঙ্গীর আলম,সাদেক আলী,আবি দিছেন বুলবুল,মকবুল হোসেন ও  আলিম আল রাজী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক,অধ্যাপক বিল্লাল হোসেন, মোসাদ্দেক হোসেন প্রমুখ ।

গঠনতন্ত্র মেনে সুন্দর ও শান্তিময় পরিবেশে সুষ্ঠ একটি নির্বাচনের মধ্যে দিয়ে গাজীপুর প্রেসক্লাব এর পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি অধ্যাপক মাসুদুল হক ।।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News