বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

কেন্দুয়ায় পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩২৩ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যুর হয়েছে আজ বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রাম নিবাসী মৃত মহর আলীর ছেলে বৃদ্ধ নুরুল ইসলাম গজু ( ৭০) বাড়ির পেছনে নিজের পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

নিহতের ভাতিজা শাহীনুর আলম জানান, তার চাচা শারিরীক ভাবে অসুস্থ ছিলেন এবং মাঝে মাঝে মাথা ঘুরিয়ে পড়ে যেতেন। আজও হয়তো পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছেন।

নিহতের আরেক ভাতিজা জাকির হোসেন বলেন, আমি সকালে স্কুলে যাওয়ার সময় আমার গজু চাচাকে পুকুরের পাড় দিয়ে যাইতে দেখেছি।

কিছুক্ষণ পরে শুনি চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন খোজাখুজি পর দেখি পুকুরে লাশ ভাসছে। পরে তাৎক্ষণিক তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান্দিকোনা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, চেংজানা গ্রাম নিবাসী মরহুম মহর আলীর ছেলে বৃদ্ধ নুরুল ইসলাম গজু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। যা খুবই দু:খজনক এবং মর্মান্তিক।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম পানিতে ডুবে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News