রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

পূর্বধলায় পানিতে ডুবে বৃদ্ধা ও শিশুসহ ০২ জনের মৃত্যু

রুহুল সরকার পূর্বধলাপ্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩২৯ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার ১ আগষ্ট পানিতে ডুবে এক বৃদ্ধা ও শিশুসহ ০২ জনের মৃত্যু হয়েছে।জানা গেছে: উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৯১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মৃত হাজেরা খাতুন সকাল ৯ টায় বাড়ির পশ্চিম পাশে পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ফিরতে দেরি হওয়ায় তার ছেলে রুহুল আমিন খোঁজ নিয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন মৃত অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

অপর দিকে: আজ মঙ্গলবার দুপুর ১ টায় বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে মাসুদ (২বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার পশ্চিম মৌদাম গ্রামের বকুল মিয়া’র ছেলে। মৃত শিশু মাসুদের মা ফজিলা খাতুন জানান, দুপুরে অনুমান ১ ঘটিকার সময় হাঁটতে শিখা শিশু মাসুদ ঘোম থেকে উঠে চার বছর বয়সী বড় বোনের সাথে খেলা করতে থাকে।

অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর মা ফজিলা পাশের গর্তের পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফরাত জাহান মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পৃথক ঘটনায় পানিতে ডুবে এক বৃদ্ধা ও এক শিশুর মারা গেছে প্রতিীয়মান হওয়ায় প্রাথমিক ভাবে লাশের সুরতহাল শেষে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News