বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

কেন্দুয়ায় গাড়ি চাপায় কিশোর নিহত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৭৮ পঠিত

কেন্দুয়ায় গাড়ির চাপায় পিষ্ট হয়ে সুমন (১৩) কিশোর নিহত হয়েছে টনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া পৌরসভাধীন নেত্রকোনা – কেন্দুয়া হাইওয়ে রোডে ৪নং ওয়ার্ডের টেঙ্গুরী নামক স্থানে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কেন্দুয়া উপজেলায় সোমবার (৩১ জুলাই)সকাল ১১টায় নেত্রকোনা কেন্দুয়া হাইওয়ে রোডে কেন্দুয়া পৌরসভাধীন টেঙ্গুরী আল খাইরুল অটো রাইস মিল এবং সেনের বাজার মোড়ের মধ্যবর্তী স্থানে ঠিকাদারী প্রতিষ্ঠান
“রিড”কনস্ট্রাকশন কোম্পানি এর একটি গাড়ি রাস্তায় পানি দেওয়ার সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন কিশোর সুমন মিয়া(১৩)।

পরে তাকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোর সুমন মিয়া ময়মনসিংহ জেলার সদর উপজেলার কোতোয়ালি থানা এলাকার আব্দুল বারেকের ছেলে। সে তার বাবার কাছে বেড়াতে এসেছিল। নিহত সুমনের বাবা উক্ত “রিড কোম্পানির “রোলারের ড্রাইভার হিসেবে কর্মরত আছেন।

কেন্দুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার টিপু সুলতান গাড়ির চাপায় এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মো: আশরাফুল ইসলাম গাড়ি চাপায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভার ৪নং ওয়ার্ডের টেঙ্গুরী নামক স্থানে গাড়ির চাপায় এক কিশোর মারা গেছে।লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News