শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে বিনা ভোটেই এমপি হচ্ছেন সাজ্জাদুল হাসান

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩২৪ পঠিত

নেত্রকোনা-৪( মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে সোমবার জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাজ্জাদুল হাসান।

আজ মঙ্গলবার নির্বাচন অফিসের যাচাই বাছাইয়ে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসানের মনোনয়ন টিকে যাওয়ায় এখন আর ভোট হচ্ছেনা এ আসনের তিন উপজেলায়। এখন নির্ধারিত সময়ে সংসদ সদস্য পদের ঘোষণার অপেক্ষা।

সাবেক তিন বারের আওয়ামীলীগের সংসদ সদস্য ১১ জুলাই রেবেকা মোমিনের মৃত্যুতে নেত্রকোনা-৪ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত এই আসনে তফসিল অনুযায়ী উপনির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২ সেপ্টেম্বর।

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান,জমা দেওয়ার শেষ দিনে নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র জমা দেন। আর কোন প্রার্থী না থাকায় মঙ্গলবার শুধু একটি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। আওয়ালীগের প্রার্থী সাজ্জাদুল হাসানের মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News