শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

আটপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

আটপাড়া প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৮৬ পঠিত

নেত্রকোণার আটপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই ) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা-৩
আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।

পরে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে মিলিত হয় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন: নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন: উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো.খায়রুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার।

স্বাগত বক্তব্য রাখেন: উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফয়জুন নাহার নিপা তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ১০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।মেলায় ১৫০ জন আশ্রায়ণ প্রকল্পের কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও গাছের চারা বিতরণ করা হয়৷

কৃষিমেলা আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে,কৃষি মেলায় কৃষকদের মধ্যে কুইজ এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ.

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News