বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

সুখে দুঃখে সার্বক্ষনিক মানুষের পাশে থাকে কাজ করতে চায় -আহমদ হোসেন

রুহুল সরকার পূর্বধলা প্রতিনিধিঃ
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৪০ পঠিত

ভবিষ্যতে আজীবন মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। সুখে দুঃখে সার্বক্ষনিক মানুষের পাশে থাকতে চাই। উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়নের রাখতে চাই বিশেষ ভুমিকা। নেত্রকোনার পূর্বধলায় গত রবিবার বিকেলে আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

এ সময় তিনি আগামীতে এই আসনে দলীয় মনোনয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন: আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনাকে পুণরায় ক্ষমতায় আনতে হবে। উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী বঙ্কিম চন্দ্র সরকার।

উপজেলা যুবলীগ নেতা শহীদুল ইসলাম আঙ্গুর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: সারোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার,জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শাহনাজ পারভীন,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক আহনাফ হোসেন, উপজেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানী কর্মকার, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পারভীন আক্তার, আওয়ামী লীগ নেতা হাজী নাজিম উদ্দিন, মো: শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজোয়ান মাসুদ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, একেএম মাজহারুল ইসলাম রানা, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুজিবর, এটিএম শামসুর সিরাজ রিয়েল, সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মঈন উদ্দিন মামুন, যুবলীগ নেতা আকাঈদুল ইসলাম, হারুন অর রশিদ, মুকুল কায়সার, লুৎফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাবুল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: শাহাদাত হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News