বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

নেত্রকোণা-৪ আসনে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৬২ পঠিত

নেত্রকোণা-৪ (মদন -মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, উৎসবমুখর পরিবেশে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থী সাজ্জাদুল হাসান বলেন: নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো।এলাকায় যে উন্নয়ন কাজ চলছে তা এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতবদ্ধ।

উল্লেখ্য: গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনের তফসিল দেয়।

রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, তফসিল অনুযায়ী ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিল, ২৫ জুলাই বাছাই, ৩১ জুলাই প্রত্যাহার, ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যলট পেপারে ভোট গ্রহণ।

আসনটিতে মোট ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৯ জন পুরুষ আর ১ লাখ ৭২ হাজার ৩৫৬ জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন।

তিনি আরো বলেন :একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে নি। সেই হিসাবে নির্ধারিত সময়ের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসানকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News