বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কেন্দুয়ায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত 

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৯৭ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই ) কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে মাসিক আইন শৃংখলা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

সভার শুরুতে কেন্দুয়া আইন শৃংখলা কমিটির সদস্য সচিব কেন্দুয়া থানার ওসি মো: আলী হোসেন (পিপিএম) তার বক্তব্যে বিগত মাসের আইন শৃংখলা চিত্র তুলে ধরে বিগত দিনের মতো আগামী মাসেও আপনারা আপনাদের সহযোগিতা হাত প্রসারিত করবেন। সুন্দর কেন্দুয়া গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি।

আইন শৃংখলা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা,কেন্দুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বৃন্দ, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সুধীজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News