বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

কলমাকান্দায় শোকেসে রঙ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রী নিহত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩১৮ পঠিত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের বিষমপুর গ্রামের কান্দারবাড়ীতে স্বামী-স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন আজ রবিবার ২৩ জুলাই আনুমানিক বেলা ১টার দিকে এ ঘটনাটি ঘটে।

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের বিষমপুর গ্রামের কান্দারবাড়ীর তাজুল ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী আফছানা আক্তার (২৫) বিদ্যুৎস্পৃস্ট হয়ে ঘটনাস্থলে দুজনই নিহত হন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে : নিহত মোঃ সাইদুল ইসলাম ও তার স্ত্রী আফছানা আক্তার ঘরে টিনের বেড়ার সাথে লেগে থাকা স্টীলের শোকেসে রঙ দিতে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃস্ট হয়ে মারা গেছেন। স্বজনরা আরো জানান যে সাইদুল আফছানা একটি সুখী দম্পতি। তাদের সংসারে কোনরকম ঝুট-ঝামেলা আশেপাশের লোকজন আজ অব্দি কেউ শোনে নাই।

নিহত দম্পতি আব্দুল্লাহ (১০) মাদ্রাসায় পড়ুয়া এক ছেলে ও ফাতেমা (৫) এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের বাবা তাজুল ইসলাম বলেন:আমি গোসল করে জোহরের নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে সাইদুলের সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি দুজনই পড়ে আছে।

৭ নং কৈলাটী ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বলেন: আমি ঘটনাস্থলে যাচ্ছি পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ এনামুল হক বলেন: আমি ঘটনাস্থলে এসেছি,অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News