সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালুবাহী দুই নৌকার সংঘর্ষ নিখোঁজ ০১

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২১০ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালুবাহী দুই নৌকার ধাক্কায় নৌকা ডুবে শামীম মিয়া (২০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন ঘটনার পর নদী থেকে সাঁতার কেটে ৭ জন শ্রমিক পারে উঠলেও শামীম নিখোঁজ হন।

রবিবার (২৩ জুলাই) সকালে সোমেশ্বরী নদীর কামারখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শামীম মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও নৌকায় শ্রমিক সূত্রে জানা গেছে : উপজেলার সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট থেকে নৌকায় বালু ভর্তি করে ফেরার পথে অপর একটি বালুবাহী নৌকার ধাক্কা লাগে। এতে একটি নৌকা পানির নিচে তলিয়ে যায়।

এ সময় নৌকায় থাকা ৮ জন শ্রমিকের মধ্যে ৭ জন সাঁতার কেটে প্রাণে বেঁচে কিনারায় ফিরে আসলেও শামীম নামের অপর একজন শ্রমিক নদীতে নিখোঁজ হন,খবর পেয়ে উপজেলার ফাসার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালালেও তাকে পাওয়া যায়নি।

দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন: দুই বালুবাহী নৌকার সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে,একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি। ডুবুরি দল কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News