সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

পূ্র্বধলায় নিখোঁজের ১৭ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

রুহুল সরকার পূর্বধলাপ্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩৩২ পঠিত

নেত্রকোনার পূ্র্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুর ঘাটা বোয়ালী খালে নিখোঁজের ১৭ ঘন্টা পর আব্দুল হালিম খান (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ৭ ঘটিকায় জারিয়া ইউনিয়নের বালুর ঘাটা বোয়ালী খাল এলাকা থেকে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে, আব্দুল হালিম খান পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের রামকান্দা গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে।

এলাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে: আব্দুল হালিম খান গত শনিবার বেলা দুইটার দিকে নৌকা দিয়ে ইলিয়াস খানের ইটের খলা থেকে ইট আনার সময় ঘাটে রাখা নৌকাটি বাতাসে ভেসে যায়।

ভেসে যাওয়া নৌকাটি আনতে গেলে নৌকা বাতাসে ভেসে যেতে থাকে এবং সে পিছন দিক থেকে ভেসে যাওয়া নৌকাটি ধরতে চেষ্টা করে এরপরেই হঠাৎ করে সে পানিতে ডুবে যায়।পরে স্থানীয় লোকজন শুধু নৌকাটিকে ভাসতে দেখে অনেক খোঁজাখুঁজির পর পূর্বধলা ফায়ার স্টেশন ও পূ্র্বধলা থানার পুলিশকে খবর দেয়।

পরে পূর্বধলা ফায়ার স্টেশনের একটি ইউনিট ও ডুবুরি দল এবং স্থানীয় লোকজন জাল ফেলে প্রায় ৪ ঘন্টা খোঁজাখুঁজি করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান না পেয়ে শনিবার সন্ধ্যায় অভিযান সমাপ্ত করে।

রোববার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন বালুর ঘাটা বোয়ালী খাল এলাকা থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন: পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে যুবকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News