রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন চট্টগ্রামে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উব্দাখালী নদীর পানি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, হাইকোর্টে রুল অবশেষে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের

কেন্দুয়ায় আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৯৫ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গন্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সনজু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।

বিশেষ বর্ধিত সভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এমপি অসীম কুমার উকিল বলেন:আমি সকল নেতৃবৃন্দের অভাব অভিযোগ শুনেছি। বর্ধিত সভার মাধ্যমেই দলকে গুছিয়ে আগামী নির্বাচনে কেন্দুয়া-আটপাড়ায় নৌকা প্রতীককে বিজয়ী করব পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে সকলে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে বলে তিনি জানান।

গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁইয়া, দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া প্রমূখ।

এছাড়াও ইউনিয়ন আওয়ামী বর্ধিত সভায় দলের মধ্যে দ্বিধা-দন্ধ ভুলে গিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কিভাবে নৌকাকে বিজয়ী করা যাবে সে লক্ষ্যে গন্ডা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ,সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ,বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News