শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

তৃণমূল আওয়ামীলীগকে শক্তিশালী করতে হবে- এমপি রতন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩৬৬ পঠিত

আওয়ামীলীগকে তৃণমুলে আরও শক্তিশালী করণের লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার দুপুর ২ ঘটিকায় ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নে হাওর বাংলায় হল রুমে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, এর সঞ্চালনায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক মোকারম হোসেন, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি দেনিয়ার হোসেন খান, পাইকুরাটি ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সুখাইর উত্তর রাজাপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বাচ্চু, জয়শ্রী ইউপি আওয়ামীলীগের সভাপতি মো: রমজান আলী, সুখাইর রাজাপুর দক্ষীণ ইউপি আওয়ামীলীগের সভাপতি মো: আলমগীর কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: একরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: তাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সু-সংগঠিত, তৃণমুলে আরও শক্তিশালী করণের লক্ষে কাজ করতে হবে।

আমাদের উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি সহ ওয়ার্ড কমিটি রয়েছে। সেই সকল ওয়ার্ড কমিটিকে আরও শক্তিশালী করে গড়ে তোলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকাকে বিজয় করতে হবে।

তিনি আরও বলেন: বঙ্গবন্ধুর কন্যা বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করে গড়ে তুলুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News