বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কেন্দুয়ায় লক্ষাধিক পোনা মাছ অবমুক্তকরন

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৫৮ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় (২০২২-২০২৩) অর্থ বছরে রাজস্বখাতের আওতায় বিল নার্সারীতে উৎপাদিত মাছের পোনা বিলে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২জুলাই) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের কালিয়ান ও ছিলিমপুর বিলে প্রায় লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়।

অবমুক্ত পোনার মধ্যে রুই, কাতল, মৃগেল ও কালিবাউসসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা উল্লেখযোগ্য।

পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

এ সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্নকর্তা (ইউএনও) কাবেরী জালাল, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.এনামুল কবীর খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে কালিয়ান বিলপাড়ে স্থানীয় সুফলভোগীদের সাথে হাওরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং হাওর অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News