শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

আটপাড়ায় মগড়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার

আটপাড়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৬৫ পঠিত

নেত্রকোনার আটপাড়ায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। গতকাল বুধবার সন্ধ্যায় সুখারি ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের তৌহিদ মিয়ার বাড়ির পেছনে মগড়া নদী থেকে বিবস্ত্র মরদেহটি উদ্ধার করা হয়।

আটপাড়া থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন: আজ সন্ধ্যায় মগড়া নদীতে উজান থেকে স্রোতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে: নীলকণ্ঠপুর গ্রামের তৌহিদ মিয়ার বাড়ির পেছনে মগড়া নদীর ভাঙনে বাঁশঝাড় পড়ে যায়। নদীর তীরে ওই বাঁশঝাড়ে বুধবার সন্ধ্যায় মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন: এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News