বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোনায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব শুভ উদ্বোধন চাঁদাবাজির অভিযোগে আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপিপুত্র খাইরুল ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে বিতর্ক

প্রয়াত সংসদ সদস্য রেবেকা মমিনকে নেত্রকোনা জেলা আওয়ামীলীগ শ্রদ্ধা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩০৬ পঠিত

নেত্রকোনা-৪ আসন মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রয়াত রেবেকা মমিনের লাশবাহী গাড়ীর কফিনে শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হওয়ার পর ঢাকায় জানানা শেষে জেলার মোহনগঞ্জের কাজিয়াটির নিজ গ্রামের বাড়িতে নেয়ার পথে নেত্রকোনা ছোট বাজারস্থ জেলা আওয়ামীলীগের কাযার্লয়ের সামনে আওয়ামীলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই মহিয়সী নেত্রীর মরদেহের কফিনে।

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি,দলের কেন্দ্রীয় উপদেষ্টা মতিয়র রহমান খান,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম,সাবেক সচিব সাজ্জাদুল হাসান,আওয়ামীলীগ নেতা শফি আহম্মেদ,নূর খান মিঠু,প্রশান্ত কুমার রায়,মমতাজ আহম্মেদসহ জেলা নেতৃবৃন্দ। শ্রদ্ধা শেষে দোয়া অনুষ্টিত হয়।

রেবেকা মমিন ১৯৪৭ সালের ১৫ মে তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তার মাতার নাম কামরুন নাহার খানম। তার স্বামী আবদুল মমিন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রীসভার খাদ্যমন্ত্রী।তিনি ষাটের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন এছাড়াও তিনি নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ছিলেন।

রেবেকা মমিন ২০০৮ সালে প্রথম এবং ২০১৪ দ্বিতীয় ও ২০১৮ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ-এর মনোনয়নে ১৬০ (নেত্রকোনা-৪) আসন থেকে ৩য় বারের মতো এমপি নির্বাচিত হন। ৭৬ বছর বয়সী রেবেকা মমিন দীর্ঘদিন ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন।

ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান,মোহনগঞ্জের কাজিয়াটির গ্রামের বাড়িতে বিকাল ৬টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News