সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন চট্টগ্রামে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উব্দাখালী নদীর পানি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, হাইকোর্টে রুল

খালিয়াজুরীতে খালার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুস্পৃষ্টে নারীর মৃত্যু

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৯৭ পঠিত

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন পরশমনি (২০ ) নামে এক নারী । গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় : পরশমনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের রনি মিয়ার স্ত্রী। প্রায় সাত মাস আগে তাদের বিয়ে হয়।

শনিবার বিকালে পরশমনি খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে। তিনি সন্ধ্যে ছয়টার দিকে লাইটের স্লুইস অন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আসাদুজ্জামান সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল বাশার বলেন : হাসপাতালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। তদন্ত করে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News