মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

মদনে কাইটাইল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটি অনুমোদন

শহীদুল ইসলাম মদন প্রতিনিধিঃ  
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩১২ পঠিত

নেত্রকোনা মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। উপজেলার কৃষক দলের সভাপতি গোলাম মোস্তাফা মজলিস ও উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হান্নান রবিবার ( ৯ জুলাই) এই আহবায়ক কমিটি অনুমোদন দেন।

ঘোষিত কমিটির কাইটাইল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক হয়েছেন মোঃ উচমান গণি এবং সদস্য সচিব হয়েছেন মোঃ মজিবুর রহমান। কমিটিতে ১৭ জন সদস্য করা হয়েছে। এই কমিটি বেধেঁ দেয়া সময়ের মধ্যে সম্মেলন করে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।

কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল আলম লালু,উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ এখলাস মেম্বার গোবিন্দশ্রী ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ রোকনুজ্জামান রুকন নায়েকপুর ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সয়েল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ রিপন মিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ সোহেল রানা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সাবেক সদস্য হাবিবুল্লাহ নান্নু হাজী আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ কিবরিয়া ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ জাকারিয়া আহমেদ।

এ সময় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, কাইটাইল ইউনিয়নে কৃষক দলের ১৭ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের সততা নিশ্চিত করে বলেন,নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন জোরদার করতে পর্যায়ক্রমে সব ইউনিয়নে সক্রিয়দের দিয়ে কমিটি হালনাগাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News