সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

কেন্দুয়ায় পুরুষের পাশাপাশি নারীদেরকেও স্মাট বাংলাদেশ বিনির্মানের কাজে লাগাতে হবে-এমপি অসীম কুমার উকিল 

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩১৮ পঠিত

“শেখ হাসিনার বারতা, নারী পুরুষের সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর দক্ষতা বৃদ্ধি’র লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় স্থানীয় এমপি অসীম কুমার উকিলের বাসভবনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় এমপি অসীম কুমার উকিল বলেন, পুরুষের পাশাপাশি নারীদেরকেও স্মাট বাংলাদেশ বিনির্মানের কাজে লাগাতে হবে, তাহলেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনা স্বপ্ন ২০৪১ সালে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরো বলেন, দেশকে স্মার্ট করতে হলে সরকারের পাশাপাশি আমাদেরও এগিয়ে আসতে হবে। আর এখন নারীদেরও নিজের পায়ে দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ গ্রহণ করতে হবে, তারই পরিপ্রেক্ষিতে নারীদেরকে স্বাবলম্বী করতে আজকে ২১জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হল।

শুক্রবার (৭ জুলাই) সকালে কেন্দুয়ায় সাউদ পাড়াস্থ এমপির বাসভবনে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন, আটপাড়া-কেন্দুয়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

আটপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, আটপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল হক তালুকদার প্রমূখ।

সেলাই মেশিন প্রাপ্তরা হলেন, রীনা আক্তার, শরীফা খাতুন, শাহিনুর আলম, সাবিনা আক্তার, মিনারা আক্তার, খুকুমনি,কোহিনুর আক্তারসহ মোট ২১ জন। এরা সবাই আটপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য।

এই ২১জন নারীর একজন বানিয়াজান ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য কোহিনূর আক্তার।

তিনি গত মাসের প্রথম দিন থেকে উপজেলায় প্রশিক্ষণ নিয়েছেন সেলাই মেশিন চালানোর। সেলাই মেশিন পেয়ে কোহিনূর আক্তার বলেন,নিজের টুকটাক কাজ করব পাশাপাশি এলাকার গরীব দুঃখী অসহায় মানুষকে সেলাই মেশিনের প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News