বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে গাড়ি আটকে দেওয়ায় ঘটনায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এনসিপি নেতাদের ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,জামায়াত নেতার বিরুদ্ধে মামলা নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত জামায়াত নেতৃত্বাধীন ঐক্যে ফাঁটল, জোট ছাড়ছে এনসিপি Family Card দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধ/র্ষ/ণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ -৭ ডাক্তারকে শোকজ জুলাই পদযাত্রায় হা’ম’লা ও গাড়ি ভা’ঙ’চুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আ’হ’ত নীরব আশুগঞ্জ সার কারখানা : ১৬ মাসের লোকসান ১৩৬ কোটি টাকা গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা,যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন

মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় মামলা গ্রেপ্তার ০৩ 

শহীদুল ইসলাম মদন প্রতিনিধিঃ 
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩২৮ পঠিত

নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর(পশ্চিম পাড়া) গ্রামে ৩ জুলাই সোমবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রাম বাসীর দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হওয়ার ঘটনায়।

গত কাল বুধবার রাতে নিহতের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে ৪০ জনকে ও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার মূল আসামি মৃত রহিম মিয়ার ছেলে সোহাগ (৩৯) সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে বাবু (২০)।

স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়: গত ১ লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান (১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম (১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল।

এরই প্রেক্ষিতে দুইদিন পর সোমবার সকালে স্থানীয় মাতাবরা বিষয়টি সমাধানের করে দিলেও মুনসুরের লোকজন তা না মেনে উত্তেজিত হয়ে আলিমুদ্দিন এর লোকজনের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে আলিমুদ্দিন এর মামা দিলীপ খান (৫৫) সাইদুল খান (৬০) ও মামাতো বোন রুবি আক্তার(১৮) নামে ৩ জন গুরুতর আহত হয়।

আহতদের প্রতিবেশী লোকজন উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আলিম উদ্দিন এর মামা দিলীপ খান৷ (৫৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত রুবি আক্তার (১৮) ও সাইদুল খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

মামলার বিষয় জানতে চাইলে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান বলেন : ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার মূল আসামি সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News