সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ০১ নারীসহ আহত-০২

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ 
  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৭৭ পঠিত

নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর(পশ্চিম পাড়া) গ্রামে ৩ জুলাই সোমবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রাম বাসীর দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।

স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়: গত ১লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান (১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম (১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল।

এরই প্রেক্ষিতে ৩ জুলাই সোমবার সকালে স্থানীয় মাতাবরা বিষয়টি সমাধানের করে দিলেও মুনসুরের লোকজন৷তা না মেনে উত্তেজিত হয়ে আলিমুদ্দিন এর লোকজনের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বাধে।

এতে আলিমুদ্দিন এর মামা দিলীপ খান (৫৫) সাইদুল খান (৬০) ও মামাতো বোন রুবি আক্তার(১৮) নামে ৩ জন গুরুতর আহত হয়।আহতদের প্রতিবেশী লোকজন উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আলিম উদ্দিন এর মামা দিলীপ খান৷ (৫৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত রুবি আক্তার (১৮) ও সাইদুল খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

ঘটনা বিষয়ে জানতে চাইলে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান বলেন : সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News