মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে বিএনপি সরকারের ১০০ দিনে, ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণ ভয়ংকর তথ্য দিল টিআইবি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বারহাট্টায় জুয়া খেলার আসর থেকে ৪ জুয়ারীকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩০৩ পঠিত

নেত্রকোণার বারহাট্টায় জুয়া খেলার সময় ৪ ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আসমা গ্রামের আব্দুল বারেকের ছেলে মোঃ কমল মিয়া (৩৪), হাসান আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম সোহেল (৩৮), সুনু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৬) ও জালাল উদ্দিনের ছেলে খোকন মিয়া (৪০)। তাদেরকে বুধবার (২৮ জুন) সকাল ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে উপজেলার আসমা গ্রামের বারেক ফকিরের বাড়ির একটি ঘর থেকে বুধবার (২৭ জুন) গভীর রাতে তাদের গ্রেফতার এবং জুয়া খেলার সরঞ্জাদিসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে পুলিশের চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া খেলা ও মাদকবিরোধী অভিযান জোরদারসহ পুলিশি-টহল বৃদ্ধি করা হয়েছে। এই অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ নবী হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা এবং ওই ব্যক্তিদের আটক করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News